Saturday, April 4, 2026

হিমাচলপ্রদেশে তুষারধসে মৃ*ত ২ শ্রমিক, নি*খোঁজ ১

Date:

Share post:

কাশ্মীরের পর এবার হিমাচলপ্রদেশে তুষারধস। রবিবার দুপুরে লাহুল-স্পিতি জেলার চিকা এলাকায় তুষারধস নেমে মৃত্যু হয় দুই শ্রমিকের। নিখোঁজ আরও এক। তাঁরা প্রত্যেকেই বর্ডার রোডস অর্গানাইজেশনে কাজ করতেন।
আরও পড়ুন:সৌন্দর্যের মাঝে লুকিয়ে বিপদ, তুষারধসে বিপর্যস্ত কাশ্মীর

রবিবার দুপুর তিনটে নাগাদ নামে চিকার শৃঙ্কুলা পাস এলাকার কাছে তুষারধস নামে। তাতেই তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাম বুদ্ধ এবং রাকেশ নামে বর্ডার রোডস অর্গানাইজেশনের দুই শ্রমিকের। নেপালের বাসিন্দা পাষাণ ছেরিং লামা নামে আরও এক যুবক ধসে তলিয়ে গিয়েছেন বলে খবর। রবিবার উদ্ধার অভিযান শুরু হলেও তীব্র ঠান্ডা এবং কম দৃশ্যমানতার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হিমাচলপ্রদেশের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, সোমবার ফের উদ্ধারের কাজ শুরু করা হবে। লাহুল-স্পিতির ডিস্ট্রিক্ট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, কাজ চলার সময় বরফ কাটার মেশিন সমেত তুষারধসে তলিয়ে যান তিনজন শ্রমিক। পরে দুজনের মৃতদেহ উদ্ধার করা হলেও তৃতীয়জনের সন্ধান মেলেনি এখনও। তাঁর খোঁজে সোমবার ফের তল্লাশি চালানো হবে বলে জানানো হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...