Friday, June 26, 2026

সৌন্দর্যের মাঝে লুকিয়ে বিপদ, তুষারধসে বিপর্যস্ত কাশ্মীর

Date:

Share post:

ভারতের প্রতিটি কোণায় রয়েছে সৌন্দর্যের অপরূপ শোভা। কিন্তু কাশ্মীরের (Kashmir) নৈসর্গিক শোভার কাছে সবই তুচ্ছ। বরফাবৃত কাশ্মীরের রূপকে দেখে মোহিত হননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। বর্তমানে পুরু বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর। রাস্তাঘাটে বেড়োনো প্রায় অসম্ভব। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের মাঝেও লুকিয়ে রয়েছে বিপদ। বৃহস্পতিবার সকালে ভূস্বর্গের বাসিন্দারা সাক্ষী থাকলেন এমনই এক ভয়াবহ তুষারপাতের।

কাশ্মীরের গাণ্ডেরবাল (Ganderbal) জেলার সোনমার্গে (Sonmarg) পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো ঝুড়ো বরফের স্রোত। মৃত্যুকে খুব কাছ থেকে চাক্ষুষ করলেন সোনমার্গবাসী। বালতাল হ্রদ (Baltal valley) সংলগ্ন জোজিলা পাসের (Zojila Pass) তুষারধসের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টুইটার (Twittter) থেকে ফেসবুক (Facebook), ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। কাশ্মীরবাসীর জীবনযাত্রাকে উপলব্ধি করে তাঁরা রীতিমতো আতঙ্কিত। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কী না তা খোঁজ নিচ্ছে প্রশাসন।

বেশ কিছুদিন ধরেই জমাটি ঠান্ডায় কাবু কাশ্মীর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া আরও খারাপ হতে পারে। তুষারপাত ও ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে বিমান ও সড়ক পরিষেবা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...