Friday, June 26, 2026

হরিয়ানায় ভয়াবহ সিলিন্ডার বি*স্ফোরণ, মর্মান্তিক দুর্ঘটনায় ২ শিশু সহ মৃ*ত একই পরিবারের ৬ বাঙালি

Date:

Share post:

সিলিন্ডার ফেটে (Cylinder Blast) ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানার (Haryana) পানিপথে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একই পরিবারের ৬ সদস্যের। পুলিশ সূত্রে খবর, পেটের টানে রোজগার করতে বাংলা থেকে হরিয়ানায় গিয়েছিল পরিবারটি। বৃহস্পতিবার ভোরবেলা মর্মান্তিক দুর্ঘটনার খবর এসে পৌঁছায় উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের (Islampur) জাকির বসতিতে। ঘটনায় শোকাহত পরিজনরা।

ইসলামপুরের বাসিন্দা মহম্মদ সুলতানের (Md. Sultan) ছেলে মহম্মদ করিম (Md. Karim) (৪২) দু’বছর আগে পরিবার নিয়ে পাড়ি দিয়েছিলেন হরিয়ানায়। পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে। পানিপথে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। সেখানে লেপ-তোষক তৈরির কাজ করতেন করিম ও তাঁর স্ত্রী আফরোজ (Afroz) (৩৪)। বৃহস্পতিবার ভোরবেলা রান্নার জোগাড় করছিলেন আফরোজ। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় করিম, আফরোজ, দুই ছেলে আবদুস (৮) ও আফরান (৬) এবং দুই মেয়ে ইশরাত (১৭) ও রেশমার(১২)।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইসলামপুরের পুলিশ সুপার বিশপ সরকার (Bishap Sarkar)। তবে তাঁদের দেহ রাজ্যে নিয়ে আসার বিষয়ে প্রশাসনের তরফে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...