Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে হার এটিকে মোহনবাগানের। রবিবার রয় কৃষ্ণাদের কাছে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। এই হারের ফলে ১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে বাগান শিবির।

২) এশিয়া কাপ সরিয়ে দেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। আর এই খবর সামনে আসতেই কড়া বার্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এক সংবাদ সংস্থাকে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে ভারতে এসে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান।

৩) রবিবার থেকে কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের তিনদিনের শিবির। সেখানেই ফের পুরনো মেজাজে মহারাজ। আসন্ন আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

৪) ২০২৬ সালে বিশ্বকাপ কি খেলবেন মেসি? সম্ভব হবে মেসির জন্য? আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং লিও। বললেন, যতদিন মনে হবে আমি শারীরিকভাবে সক্ষম আর এটি উপভোগ করছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব।

৫) ১০ ফেব্রুয়ারি থেকে শুরু আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই ম‍্যাচেই ফোকাসড ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

আরও পড়ুন:ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...