Friday, April 3, 2026

১৩জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন, বি*স্ফোরক কুণাল

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির অন্দরে চরম অবিশ্বাসের বাতাবরণ।
সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেওয়ার পরে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, অন্তত ১৩জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন। তবে তাদের আপাতত ওখানেই থেকে খবরাখবর দেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার কুণাল বলেন, যারা যারা বিজেপির পক্ষে বিবৃতি দেবেন জেনে রাখুন তারা আমাদের সঙ্গেই আছেন। তাদের আপাতত ওখানেই থাকতে হবে। তাদের বলা হয়েছে ওখানেই থাকুন।১৩র নীচে নয় সংখ্যাটা। ওপরে কত সেটা জানাতে পারবেন অভিষেক। তারা বিজেপিতে থাকতে চান না। কারণ এলাকাতে তাঁরা সেই স্পন্দনটি অনুভব করছেন। এলাকার মানুষ চাইছেন না বিজেপিকে। তাদের জনপ্রতিনিধিরা বুঝতে পারছেন মানুষের সঙ্গে থাকাটাই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ পর্যন্ত তাদের বলা হয়েছে আপনারা ওখানেই থাকুন।
কুণালের কটাক্ষ, কেউ দিলীপ বাবুর সঙ্গে থাকুন, কেউ শুভেন্দুর সঙ্গে থাকুন, কেউ সুকান্তর সঙ্গে থাকুন। বৈঠকগুলিতে থাকুন। যা যা ঘটবে সব আমাদের জানাতে থাকুন। সময় অনুসারে ধাপে ধাপে তাদের তৃণমূলে আনা হবে।

তবে কুণালের এই বক্তব্যের পরে স্বাভাবিকভাবে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরবঙ্গে বিজেপির ভিত যথেষ্ট শক্তিশালী। তবে সেই উত্তরবঙ্গেই এবার বিজেপির ঘর ভাঙাতে শুরু করেছে তৃণমূল।এবার কুণালের এই দাবি নিয়ে স্বাভাবিকভাবে চাপে পড়েছে গেরুয়া শিবির।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...