Wednesday, March 25, 2026

মানিকের আর্থিক জরিমানা বহাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacherya) আর্থিক জরিমানা বহাল রইল ডিভিশন বেঞ্চেও (Division Bench)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আর্জি জানান মানিক। সোমবার, শুনানির পর জরিমানার নির্দেশ বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ। আদালত জানিয়ে দিল ২ লক্ষ টাকা জরিমানা দিতেই হবে তাঁকে। হাতে সময় সাতদিন।

বিচারপতি জানিয়েছেন, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে ওই টাকা। স্বল্প মেয়াদি প্রকল্পে জমা থাকবে টাকা। মামলার ফল মানিক ভট্টাচার্যর পক্ষে গেলে সুদ-সহ টাকা ফেরত পেয়ে যাবেন তিনি। মায়ারানি পাল নামে এক টেট পরীক্ষার্থীর কলকাতা হাইকোর্টে মামলাটি করেছিলেন। তিনি ২০১৪ সালে প্রাথমিক টেটে বসেন। ৬ বছর পরও ফল না জানতে পেরে মামলা দায়ের করেন মায়ারানি।

মামলকারীর বক্তব্য ছিল, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের ২টি পরীক্ষাতেও অংশ নিতে পারেননি তিনি। যেহেতু ওই পরীক্ষার সময় পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, সেই কারণে এই মামলায় তাঁকে জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...