Thursday, June 25, 2026

কয়লা পাচারকাণ্ডে ‘সাঙ্কেতিক কোড’ উদ্ধারে রত্নেশ বর্মাকে টানা জেরা সিবিআইয়ের

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। অনুপ মাজি ওরফে লালার হয়ে আসানসোল, বার্নপুরে কয়লা সাম্রাজ্য চালাতেন রত্নেশ বর্মা । পুলিশ ও ইসিএল কর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও টাকা লেনদেনের গুরুতর বিষয়টি তিনিই সামলাতেন বলে দাবি সিবিআইয়ের। তাই লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশ বর্মাকে জেরা করে পুলিশ কর্তা ও ইসিএল আধিকারিকদের নাম জানতে চাইছে সিবিআই।
সিবিআইয়ের দাবি, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা সাঙ্কেতিক ভাষায় লিখে রাখতেন ঘুষের হিসেব।সিবিআইয়ের দাবি, তিনি সাঙ্কেতিক ভাষায় লিখে রাখতেন ঘুষের টাকা কাদের দিতেন। শুধুমাত্র তাই নয় তাঁদের নামও লেখা থাকত শর্টফর্মে। কাদের দেওয়া হত এই টাকা ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার রত্নেশ বর্মাকে জেরা শুরু করেছে সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, রত্নেশ বর্মা মূলত পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে লালার হয়ে কাজ করতেন। পুলিশ, প্রশাসন ও প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।গত এক বছর ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না এই রত্নেশ বর্মার।তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই ও ইডি।
এরইমধ্যে, গত সপ্তাহে, আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এসে আত্মসমর্পণ করেন, লালার সহযোগী এই ব্যবসায়ী। সিবিআইয়ের দাবি, ২০২১-এর নভেম্বরে পুরুলিয়ার বাসিন্দা রত্নেশের বার্নপুরের অফিসে আয়কর তল্লাশিতে মেলে একটি ডায়েরি ও নথি।

সেই ডায়েরিতে ১৫-২০ জনের নাম ছাড়াও IC, GM বলে বেশ কিছু নামহীন ডেজিগনেশন লেখা ছিল। পাশে লেখা ছিল, থানা ও সংস্থার নাম। আর সেই সঙ্গে লেখা ছিল টাকার অঙ্ক। কারও নামের পাশে লেখা ৫ লাখ.. কারও ১০ লাখ… কারও ২০ লাখ বা আরও বেশি।
ওই সাঙ্কেতিক কোডের আড়ালে কোন কোন পুলিশ কর্তা ও ইসিএল আধিকারিকরা রয়েছেন? নিজাম প্যালেসে রত্নেশকে জেরা করে এবার তাঁদের সন্ধান পেতে চাইছে সিবিআই। এই সাঙ্কেতিক নামগুলি উদ্ধার করতে পারলে কয়লা পাচারকাণ্ডে মোড় গুরে যাবে বলে মনে করা হচ্ছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...