Friday, April 3, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থক্য গড়ে দেবেন সূর্যকুমার, বললেন শাস্ত্রী

Date:

Share post:

৯ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজের দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। ভারতের মাটিতে হতে চলেছে এই টেস্ট সিরিজ। আর এই সিরিজে অজিদের বিরুদ্ধে পার্থক্য গড়ে দেবেন সূর্যকুমার যাদব, বলছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি এদিন এক সাক্ষাৎকারে বলেন, নাগপুরের উইকেটে সূর্য সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” আশা করছি সূর্যকুমার যাদব প্রথম টেস্টে দলে সুযোগ পাবে। ও কিন্তু নিজের স্বাভাবিক খেলাই খেলবে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার স্পিনাররা যখন ভারতীয় ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করবে তখন সূর্য বড় ভূমিকা নিতে পারে। কারণ, দ্রুত রান তোলার ক্ষমতা ওর আছে। বড় শট না মারতে পারলেও ছোট ছোট রানে স্কোরবোর্ডকে সচল রাখে SKY। হতে পারে সূর্য খুব বেশি রান করল না। ৩০-৪০ রান করল। কিন্তু দ্রুত করল। এই ছোট ইনিংসই খেলার ছবি বদলে দিতে পারে। সেটা ভারতকে মাথায় রাখতে হবে।”

এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেন,” টেস্টে ভাল করতে হলে দৌড়ে রান নেওয়ার দক্ষতা থাকতে হবে। কারণ, বোলাররা চেষ্টা করবে মেডেন ওভার করার। অস্ট্রেলিয়ার ফিল্ডিংও ভাল। তার মধ্যেই জায়গা করে নিতে হবে। সেটা সবাই পারে না। কিন্তু সূর্যের সেই ক্ষমতা আছে।”

আরও পড়ুন:ম‍্যানসিটির বিরুদ্ধে বড় আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রিমিয়ার লিগ কমিটির

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...