Saturday, June 13, 2026

সুন্দরবনে ফের বাঘের হানায় ম*র্মান্তিক পরিণতি কাঁকড়া শি*কারির

Date:

Share post:

সুন্দরবনে ফের বাঘের হামলায় মৃ*ত্যু হল এক কাঁকড়া শিকারির। সোমবার ভোর রাতে SSKM হাসপাতালে মৃ*ত্যু হয় সঞ্জয় চক্রবর্তীর (Sanjay Chakraborty)। কয়েকদিন আগে এলাকার ৩ সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গভীরে কাঁকড়া শিকারে গিয়েছিলেন কুলতলির মৈপীঠের নগেনাবাদের বাসিন্দা সঞ্জয়। শুক্রবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নৌকোয় বসেছিলেন সকলে। সেইসময় হঠাৎই জঙ্গল থেকে করে একটি রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger) বেরিয়ে আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সঞ্জয়কে পিছন থেকে আক্রমণ করে। বাঘের হামলায় নৌকো থেকে পড়ে যান তিনি। এরপর বাঘটি সঞ্জয়ের ঘাড়ে থাবা বসাতে থাকে। সঙ্গীরাও পাল্টা নৌকার বৈঠা, লাঠি নিয়ে তাড়া করে বাঘটিকে। শিকার ছেড়ে জঙ্গলে মিলিয়ে যায় সেটি।

রক্তক্ষরণ শুরু হয় জখম সঞ্জয়ের। নৌকোয় চাপিয়ে রবিবার ভোরে কুলতলি আনা হয় সঞ্জয়কে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কলকাতায় রেফার করে। দুপুরে ভর্তি করা হয় এসএসকেএমে। ভোর রাতে মৃ*ত্যু হয় সঞ্জয়ের। বাড়িতে স্ত্রী ও দুই নাবালক ছেলে‌মেয়ে আছে। ইতিমধ্যে বনদফতরের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাঁকড়া শিকারিদের কাছে বৈধ অনুমতিপত্র ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।

আরও পড়ুন- চেনা মেজাজে মমতা: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো, রাস্তার দোকানে ভাজলেন সিঙাড়া-সাজলেন পান

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...