Thursday, March 26, 2026

দূরপাল্লার যাত্রীদের জন্য নয়া উদ্যোগ রেলের, ট্রেনে বসেই হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন পছন্দের খাবার

Date:

Share post:

দূরপাল্লার রেলযাত্রায় অনেক সময়ই ট্রেনের খাবার নিয়ে অভিযোগ করেন যাত্রীরা। দীর্ঘ রেল সফরে হাতের মুঠোয় পছন্দের খাবার পাওয়াও সব সময় সম্ভব হয় না। এ বার সেই সমস্যার সমাধান করল ভারতীয় রেল। ট্রেনে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই পছন্দের রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা।

সোমবার ভারতীয় রেলের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। + ৯১ ৮৭৫০০০১৩২৩— এই নম্বরের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। কয়েকটি রেলপথে ইতিমধ্যেই এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ‘দ্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন’।
রেল সূত্রে জানানো হয়েছে, প্রথম ধাপে ই-ক্যাটারিং পরিষেবা নেওয়ার জন্য ‘www.ecatering.irctc.co.in’ সাইটে গিয়ে ক্লিক করতে হবে। তার পর ই-টিকিট গ্রাহকদের একটি বিজ়নেস হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ পাঠানো হবে। এর পর ট্রেনের যাত্রাপথে পছন্দের রেস্তরাঁ থেকে নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। আইআরসিটিসির ই-ক্যাটারিং ওয়েবসাইটের মাধ্যমেই এই কাজটি করতে পারবেন তাঁরা।

পরের ধাপে, খাবার অর্ডার এবং ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপে ‘এআই চ্যাটবট’ ব্যবহার করা হবে। ই-ক্যাটারিং পরিষেবা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেবে ‘এআই চ্যাটবট’।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...