Friday, June 26, 2026

মহিমান্বিত সতীদা*হ! BJP সাংসদের বক্তব্যের তুমুল বিরোধিতা সংসদে

Date:

Share post:

ধর্মের সঙ্গে রাজনীতি মেলানো বা কুসংস্কারকে সমর্থন- এই সব অভিযোগই আছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এবার সতীদাহ-র মতো কুপ্রথাকে মহিমান্বিত করার অভিযোগ উঠল বিজেপি (BJP) সাংসদ সিপি জোশির (CP Joshi) বিরুদ্ধে। এর বিরোধিতায় প্রবল সরব হন বিরোধীরা। শেষে অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা (Om Birla)।

সমাজের সঙ্গে প্রবল লড়াই করে স্বামীর চিতায় সহমরণের কুপ্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। সেই ঘটনার যুগ যুগ পরে সেই কুপ্রথার মহিমা কীর্তন করার অভিযোগ উঠল বিজেপি সাংসদের বিরুদ্ধে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) ভাষণের পরে ধন্যবাদ জ্ঞাপন ভাষণের সময়ে ‘সতী’ (Sati) শব্দটি ব্যবহার করেন রাজস্থানের চিতোরগড়ের বিজেপি সাংসদ। বলেন, আলাউদ্দিন খিলজি যখন আক্রমণ করে সেই সময় রানি পদ্মাবতী সতী হন। এর প্রতিবাদে সরব হন সুপ্রিয়া সুলে-সহ বিরোধী মহিলা সাংসদরা। তাঁদের অভিযোগ, সতীদাহকে মহিমামণ্ডিত করছেন জোশি। শুরু হয় তীব্র গোলমাল। শেষ পর্ষন্ত কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতুবি করার কথা ঘোষণা করেন স্পিকার।

তবে, বিজেপি সাংসদের দাবি, তিনি সতীদাহকে মহিমান্বিত করতে কিছু বলেননি, রানি পদ্মাবতী যে ‘জওহর’ ব্রত পালন করেছিলেন, সেই কথা উল্লেখ করেছেন। তবে, তিনি যে নিজের বক্তব্যে অটল তা জানিয়েছেন সিপি জোশি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...