Monday, April 6, 2026

কবে থেকে শুরু মহিলাদের আইপিএল? জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল

Date:

Share post:

আগামি মাস থেকেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে মহিলা আইপিএল-এর দল গুলির নাম। আর এবার জানা গেল কবে থেকে এবং কোথায় বসতে চলেছে মেয়েদের এই ক্রিকেটের লিগ। সোমবার রাতে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আইপিএল-এর চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ৪ মার্চ থেকে শুরু মহিলাদের আইপিএল।

এদিন সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আইপিএল-এর চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, “৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মুম্বইয়ে হবে গোটা প্রতিযোগিতা।”

সূত্রের খবর, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। ১৩ ফেব্রুয়ারিই হবে মহিলাদের আইপিএলের নিলাম। প্রথম সংস্করণে ২২টি ম্যাচ খেলা হবে। তবে পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। তা হবে সবক’টি দলের নাম চূড়ান্ত হলেই।

আরও পড়ুন:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ‍্যারন ফিঞ্চ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...