Thursday, June 25, 2026

জাতীয় দলের নির্বাচক হয়ে ক্রিকেটকে বিদায় কামরান আকমলের !

Date:

Share post:

ফের শিরোনামে পাকিস্তান ক্রিকেট। কী না হয় সে দেশে। ইংল্যান্ডে বসে নিজের চাকরি বজায় রেখেই ‘অনলাইনে’ জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া যায়। আবার ক্রিকেট থেকে অবসর না নিয়েই জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হওয়া যায়। বিশ্বের প্রথম ‘অনলাইন কোচ’ মিকি আর্থার তার সবচেয়ে বড় উদাহরণ। আবার খেলা না ছেড়েও জাতীয় দলের নির্বাচক হওয়া যায় ! দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেট দলে ‘ব্রাত্য’  উইকেটকিপার–ব্যাটসম্যান কামরান আকমল তার বড় উদাহরণ।

দেশের নির্বাচকদের ওপর তাঁর ক্ষোভের কথা সবার জানা। সেই নির্বাচক হিসেবেই নিয়োগ পেয়েছেন তিনি,তাও আবার খেলা থেকে অবসর না নিয়েই। গতকাল ৭ ফেব্রুয়ারি নির্বাচক হওয়ার এক দিন পরেই আজ ৮ ফেব্রুয়ারি কামরান আকমল সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন।রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে সেই চেয়ারে নাজাম শেঠি বসার পর থেকে এমন নানান ধরনের পরিবর্তন ঘটে চলেছে পাকিস্তান ক্রিকেটে।

মহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটিকে বিদায় করে দেওয়া হয়। শাহিদ আফ্রিদিকে কিছু দিনের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব তিনি পালন করতে চাননি। এর পরপরই প্রধান নির্বাচকের পদে নিয়োগ দেওয়া হয় ব্যাটসম্যান হারুন রশিদকে। কামরান আকমল তাঁর অধীনেই অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে কামরান আকমল বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করবেন। সেখানে কামরানের সঙ্গে কাজ করবেন সাবেক ক্রিকেটার তৌসিফ আহমেদ, আরশাদ খান, শোয়েব খান ও শাহিদ নাজির।

অবসরের পর কামরান আকমল বলেছেন, ‘হ্যাঁ, আনুষ্ঠানিকভাবেই অবসর নিয়েছি। তবে আমি খেলা ছাড়লেও ছোটখাটো আনঅফিশিয়াল লিগে খেলা চালিয়ে যাব।’ একই সঙ্গে তিনি পিএসএলের দল পেশোয়ার জালমির মেন্টরের দায়িত্বও পালন করবেন।পাকিস্তানের হয়ে ১৫৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেছেন কামরান আকমল। সেই সঙ্গে খেলেছেন ৫৮টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০২ সালে টেস্ট অভিষেকের পর ২০১৭ সালে খেলেছেন শেষ ওয়ানডে। শেষ টি–টোয়েন্টিও খেলেছেন ২০১৭ সালে। দল নির্বাচন নিয়ে সব সময়ই সমালোচনামুখর ছিলেন পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলা এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...