Wednesday, June 24, 2026

আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দু নম্বরে উঠে এলেন পান্ডিয়া

Date:

Share post:

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন পান্ডিয়া। আফগানিস্তানের মহম্মদ নবীকে টপকে শুধু সেরা দুইয়েই ওঠেননি, রেটিং পয়েন্টে শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন। এক নম্বরে থাকা সাকিবের রেটিং ২৫২, পান্ডিয়ার ২৫০। তিনে থাকা নবীর রেটিং পয়েন্ট ২৩৩। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের নৈপুণ্যে মোট ৩৩ পয়েন্ট যোগ হয়েছে হার্দিক পান্ডিয়ার।

শুধু পান্ডিয়াই নন, আইসিসির সম্প্রতি প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতীয় দলের আরও দুই ক্রিকেটার। বাঁহাতি পেসার অর্শদীপ সিং আট ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। ২৩ বছর বয়সী শুভমান গিল কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলার আগে ছিলেন ১০০–র বাইরে। ব্যাটসম্যানদের নতুন র‍্যাঙ্কিংয়ে ১৬৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম স্থানে।

ভারতের সূর্যকুমার ব্যাটসম্যানদের এক নম্বর স্থান ধরে রেখেছেন। দুইয়ে অপরিবর্তিত পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও। নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে টপকে তিনে উঠে এসেছেন বাবর আজম। টি-টোয়েন্টির বোলারদের মধ্যে প্রথম তিনটি স্থানে যথারীতি আছেন রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আদিল রশিদ। একই চিত্র ওয়ানডের সেরা তিনেও। শীর্ষ তিন বোলার মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড ও ট্রেন্ট বোল্ট নিজেদের অবস্থান ধরে রেখেছেন। ব্যাটসম্যানদের মধ্যে কুইন্টন ডি কককে টপকে তিনে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের সাকিব টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও অলরাউন্ডারদের শীর্ষ স্থান টিকিয়ে রেখেছেন। আছেন ওয়ানডে বোলারদের সপ্তম স্থানে, যেখানে মোস্তাফিজুর রহমান আছেন নয় নম্বরে।

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...