Tuesday, March 31, 2026

দৃষ্টান্ত স্থাপন! নন্দিনীদের মন্ত্রোচ্চারণে নতুন জীবন শুরু পৌলমী-সঞ্জীবের

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

চিরাচরিত প্রথাকে দূরে সরিয়ে বিবাহ বন্ধনে (Marriage) আবদ্ধ হলেন হুগলির (Hoogly) বাসিন্দা পৌলমী ও সঞ্জীব। বর্তমান সমাজে নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন যারা তাঁদের মন্ত্রোচ্চারণেই সাত পাক ঘুরলেন হুগলির এই যুগল। চার মহিলা পুরোহিতদের (Female Priest) উপস্থিতিতে জীবনের নতুন ইনিংস শুরু করলেন পৌলমী ও সঞ্জীব। এদিন রবি ঠাকুরের গানে ও বেদ মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে ওঠে বিবাহ মণ্ডপ। বিয়ের শেষে মহিলা পুরোহিতদের ঘিরে মানুষের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। কলকাতাতে এর আগে একাহিকবার হলেও জেলার মধ্যে এই প্রথম মহিলা পুরোহিতদের পৌরহিত্য দেখার জন্য বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিতদের উৎসাহ-উন্মাদনা ছিল তুঙ্গে। পথ দেখিয়েছিল রুপোলি পর্দার রঙিন জগৎ। আর সেই রিলকেই রিয়েল লাইফে বাস্তবায়িত করার প্রক্রিয়া আগেভাগেই কলকাতার একাধিক জায়গায় শুরু হলেও জেলার মধ্যে এমন উদ্যোগ এই প্রথম।

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা প্রদীপ কুমার মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা পৌলমীর বিয়ে উপলক্ষে এক বছর আগে থেকেই মহিলা পুরোহিতের দলকে অনুরোধ জানানো হয়েছিল। প্রদীপ মুখোপাধ্যায় জানান, বর্তমান সময়ে পুরুষ এবং মহিলারা সকলেই সমান। তবে হিন্দু ব্রাহ্মণদের মধ্যে এখনও ‘ব্রাহ্মণ্যবাদ’ কিছুটা হলেও বর্তমান। সেকারণেই পুরুষরাই সমস্ত পূজার্চনার কাজে অগ্রাধিকার পান। তবে তিনি নিজে একজন ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ্যবাদের এই পুরুষতন্ত্রিকতার বিরুদ্ধে। তাই নিজের মেয়ের বিয়েতেই শহরতলীর মানুষদের কাছে নতুন দৃষ্টান্ত স্থাপনের জন্য মহিলা পুরোহিতদের দিয়েই বিয়ের আয়োজন করেছেন তিনি।

পাশাপাশি মহিলা পুরোহিতদের প্রধান পুরোহিত নন্দিনী (Nandini) জানান, কলকাতার মধ্যে মানুষজনের কাছে তারা পৌঁছেছেন আগেই। যখন শহরতলী থেকে তাঁরা বিয়ে দেওয়ার জন্য ডাক পান, তখন আরো বেশি ভালো লাগে। নন্দিনী আরও জানান, তাঁরা কোনও রীতি ভাঙছেন না, বরং বৈদিক মন্ত্রের যে ব্যাখ্যা তা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরছেন।

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...