Friday, June 26, 2026

Weather Update : সপ্তাহান্তে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের !

Date:

Share post:

‘মাঘের শীতে বাঘ কাঁপা’র কথা, অথচ সেই মাঘের মধ্যগগনে কার্যত ঘাম ঝরছে বাঙালির। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে গরম বাড়ছে তাতে এখন থেকেই ছাতা হাতে পথে বেরিয়েছেন মানুষজন। প্রতিদিন ভোরে ঘন কুয়াশার (Deep Fog)চাদরে ঢেকে যাচ্ছে গোটা রাজ্য। কিন্তু সকাল হতেই ছবির পরিবর্তন। সপ্তাহের শুরু থেকে যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে শীত (Winter) বিদায় পর্ব এক প্রকার শুরু হয়েছে বলেই নিশ্চিত করতে চাইছেন অনেকে। যদিও এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস , সপ্তাহের শেষেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি (Rain Alert)হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এই মরসুমে শীতের দাপট নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হলেও ডিসেম্বরের শেষ থেকেই আর স্বমহিমায় ব্যাটিং করতে দেখা যায় নি শীতকে। উষ্ণ মকর সংক্রান্তি, উষ্ণ সরস্বতী পুজোর পর কি এবার ভ্যালেন্টাইন্স ডে- তেও রুমাল দিয়ে ঘাম মুছতে হবে বাঙালিকে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বেশ কিছুদিন তাপমাত্রার পারদ এভাবেই ওঠা-নামা করবে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আবারও খানিকটা কমতে পারে। তাই বলাই যায় এই মুহূর্তে একেবারেই বিদায় নিচ্ছে না শীত। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন না হলেও দার্জিলিং ও কালিম্পং-র বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস প্রায় নেই বললেই চলে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...