Saturday, April 4, 2026

ফের বাড়ল রেপো রেট! ঋণের সুদ বাড়ার আ*শঙ্কা

Date:

Share post:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ধাক্কায় নাজেহাল গোটা দেশ। এই পরিস্থিতিতে দেশবাসীর আশঙ্কাকে সত্যি করে ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার মানিটারি পলিসি ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ রেপো রেটের হার দাঁড়াল ৬.৫ শতাংশ।বাজেট পেশের পর ফের বাড়তে চলেছে বাড়ি-গাড়ির ঋণে সুদের বোঝা।

আরও পড়ুন:ফের বাড়ল রেপো রেট! ঋণের সুদ বাড়ার আ*শঙ্কা
গত ডিসেম্বরেই রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তার পর দু’মাস না কাটতেই তা ফের বাড়ানো হল। গত মে মাস থেকে এই নিয়ে মোট ২২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
এদিন শক্তিকান্ত দাস বলেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ করা হল। চলতি আর্থিক বছর তথা ২০২২-২৩ সালে মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে ৬.৫ শতাংশ। তবে আগামী অর্থবর্ষে যদি বর্ষা ঠিকমতো হয় তাহলে মুদ্রাস্ফীতির হার ৫.৩ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার বাজারে দেশবাসীকে আশ্বস্ত করতে গিয়ে শক্তিকান্ত দাস বলেন, গোটা দুনিয়ার মধ্যে ভারতের মুদ্রা সবচেয়ে স্থিতিশীল। তাঁর ঘোষণা থেকে এটা পরিষ্কার যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এবার গৃহঋণ, গাড়ি বাবদ ঋণ, ব্যক্তিগত ঋণ, শিক্ষা ঋণে সুদের হার বাড়াতে চলেছে। ইতিমধ্যে ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পর ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়েছে। তার ফলে যাঁদের গৃহঋণ চলছে তাঁদের হয় মেয়াদ বেড়েছে নয়তো মাসিক কিস্তি বেড়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...