Thursday, June 11, 2026

পার্ক স্ট্রিটে পতাকা বিড়ির হেড অফিসেও তল্লাশি আয়কর দফতরের

Date:

Share post:

মুর্শিদাবাদ, মালদহের পাশাপাশি কলকাতায় পার্ক স্ট্রিটে পতাকা বিড়ির হেড অফিসে হানা দিল আয়কর আধিকারিকরা। কিছুদিন আগেও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের কারখানায় তল্লাশি চালিয়েছিলেন আয়কর অধিকারিকরা।
বুধবার একটু বেলার দিকে ৫৭ বি, মির্জা গালিব স্ট্রিটে পতাকা বিড়ির হেড অফিস ‘পতাকা হাউসে’ আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। হেড অফিসে আয়কর হানায় শোরগোল পড়ে যায়। তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় অফিস। খতিয়ে দেখা হয় কোম্পানির অ্যাকাউন্ট। কোথায় কোথায় কত টাকা লেনদেন হয়েছে তাও দীর্ঘক্ষণ ধরে খতিয়ে দেখেন আয়কর অধিকারিকরা।
এদিন পতাকা বিড়ির হেড অফিস-সহ ৮টি শাখায় চলে আয়কর দফতরের তল্লাশি অভিযান।এ শুধু কলকাতাতে নয়, তল্লাশি চলে মুর্শিদাবাদের একাধিক জায়গাতেও। পতাকা বিড়ির যাঁরা ডিরেক্টর রয়েছেন তাঁদের বাড়ি এবং অফিসেও তল্লাশি চলে।

আয়কর দফতর সূত্রে খবর, হিসেব বহির্ভূত সম্পর্কের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন করা হয়েছিল CISF। তল্লাশি চলাকালীন বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি কাউকে বাইরেও বেরোতে দেওয়া হয়নি। তবে এই অভিযান চালিয়ে আদৌ কিছু মিলেছে কিনা তার স্পষ্ট করেননি আয়কর দফতরের অধিকারিকরা।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...