Wednesday, June 24, 2026

দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট অশ্বিনের, দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর

Date:

Share post:

আজ থেকে নাগপুরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। আর এই ম‍্যাচে খেলতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অজিদের বিরুদ্ধে তিন উইকেট নিলেন তিনি। উইকেট নিতেই দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে।

এদিন অস্ট্রেলিয়ার অ‍্যালেক্স ক্যারেকে ফেরানোর সঙ্গেই নজির গড়ে ফেলেন অশ্বিন। ৮৯তম টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে। যিনি ৯৩তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তিনি ৮০তম ম্যাচে ৪৫০ উইকেট পেয়েছিলেন।

এদিকে দুরন্ত প্রত‍্যাবর্তন রবীন্দ্র জাদেজার। চোট সারিয়ে ম‍্যাচে ফিরেই নিলেন পাঁচ উইকেট। প্রায় পাঁচ মাস পর দলে জাড্ডু। আর ম‍্যাচে ফিরেই নিলেন পাঁচ উইকেট। অশ্বিন-জাড্ডুদের বোলিং-এর দাপটেই প্রথম ইনিংসে মাত্র ১৭৭ গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...