Saturday, June 20, 2026

চুল কাটতে গিয়ে বিপত্তি! মোটা টাকার ক্ষতিপূরণের নির্দেশ পেয়ে সুপ্রিম দ্বারস্থ বিউটি পার্লার

Date:

Share post:

গ্ল্যামার ওয়ার্ল্ডে (Glamour World) রূপের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পোশাক (Dress) ও বডি ল্যাঙ্গুয়েজ (Language)। তবে চুলের ভুমিকাও কোনও অংশে কম নয়। আর সেই চুল নিয়েই বাধল বিপত্তি। ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পর্যন্ত। পাশাপাশি এমন ‘অপরাধের’ জন্য ওই নির্দিষ্ট বিউটি পার্লারকে ২ কোটি টাকার ক্ষতিপূরণের (Compensation) নির্দেশ দেয় জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন (NCDCRC)। তবে এই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা নির্ধারণ করতে হবে প্রমাণের উপর ভিত্তি করে। শুধু জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেটা সম্ভব নয়।

ঠিক কী হয়েছিল?

চুল কাটতে বিউটি পার্লারে গিয়েছিলেন এক মডেল (Model)। তবে তিনি চুল কাটার আগে ঠিক যেমনটা বলেছিলেন সেভাবে কাটাই হয়নি চুল, উল্টে তাঁর চুল আশ্চর্যজনক ভাবে ছোট করে দেওয়া হয় বলে অভিযোগ। চুলের চিকিৎসা করানোর সময় মডেলের ত্বক ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। আর এরপরই ওই মডেল কাজ হারান। এরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে খবর। আর্থিক অবস্থার পাশাপাশি তাঁর মানসিক অবস্থাও অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন তিনি। আর এরপরই ক্ষতিপূরণ বিপুল অঙ্কের টাকার দাবি করা হয়েছে। আর এমন নির্দেশ পেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিউটি পার্লার সংস্থাটি।

সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে জানিয়ে দেওয়া হয়, বিষয়টিতে এনসিডিআরসি যথেষ্ট একচোখামি দেখিয়েছে। তবে ঘটনাটি ২০১৮ সালের। তবে শীর্ষ আদালত মহিলাকে সেই বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত ছিল লিখিত ভাবে প্রমাণ সহ তা আদালতে দ্রুত জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি সেই সময় তাঁর কাছে মডেলিং ও বিজ্ঞাপনের কী কী প্রজেক্ট ছিল, সেই সবের চুক্তিপত্র ও নথি আদালতে জমা দিতে নির্দেশ দেয়। তবে মডেল সেগুলি সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি। তবে মডেলটির মানসিক অবস্থায় সমব্যথী আদালত। পাশাপাশি তবে এনসিডিআরসিকে ক্ষতিপূরণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছে সর্বোচ্চ আদালত।

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...