Wednesday, March 25, 2026

ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

Date:

Share post:

ভূমিকম্পের (Earthquake) জেরে প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গেল তুরস্ক (Turkey)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভয়াবহ ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের (Anatolian and Arabian tectonic plates) মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলেই অবস্থান বদল হয়েছে তুরস্কের। ইটালির ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক কার্লো ডগলিয়োনি (Earthquake expert Professor Carlo Daglioni) বলছেন আগামী দিনে উপগ্রহ চিত্রের (satellite imagery) মাধ্যমে এই ছবিটি আরও স্পষ্ট হবে।

ভূমিকম্পের যে তীব্রতা ছিল তুরস্কে, তার জেরে মাটির নিচে বিভিন্ন স্তরে পরিবর্তন ঘটা খুব স্বাভাবিক বলেই মত ডারহাম বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল জিওলজির অধ্যাপক বব হোল্ডসওয়ার্থের। তিনি বলছেন, রিখটার স্কেলে ৬.৫ থেকে ৬.৯ তীব্রতার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়। তবে তার থেকে বড় মাপের কোনও কম্পনে ১০-১৫ মিটার সরে যেতে পারে প্লেটগুলি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন তুরস্কে যে কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলে তার তীব্রতার মাপ ছিল ৭.৮।ভূবিজ্ঞানীদের বিষয়টি ব্যাখ্যা করে জানান, টেকটনিক প্লেটগুলি যেখানে একে অন্যের সঙ্গে মিশে যায় সেই চ্যুতিরেখায় কোনও সংঘর্ষের ফলে বড় ধরনের ভূমিকম্প হয়। কিন্তু প্লেটের মাঝ বরাবর দোলাচল সৃষ্টি হওয়ার অর্থ দাঁড়ায় মাঝারি এবং হালকা ধরনের ভূমিকম্প । তুরস্কের ভৌগোলিক অবস্থান বলছে যে এই দেশ তিনটি টেকটনিক প্লেটের মাঝবরাবর রয়েছে। তুরস্কের বেশির ভাগটাই রয়েছে অ্যানাটোলীয় প্লেটের উপর। এর উত্তরে রয়েছে ইউরেশীয় প্লেট, দক্ষিণে আফ্রিকা এবং পূর্বে আরবীয় প্লেট। ফলে ভৌগোলিক কারণেই পূর্ব অ্যানাটোলীয় এবং উত্তর অ্যানাটোলীয় নামের দু’টি বড় চ্যুতিরেখা সৃষ্টি হয়েছে। এইগুলো অত্যন্ত কম্পনপ্রবণ। গত সোমবার তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল সেটি হয়েছিল পূর্ব অ্যানাটোলীয় চ্যুতিরেখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে । প্রথম কম্পনটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টি ১০ কিলোমিটার গভীরে বলেই জানা যায়। দেশটি ২০ ফুট পশ্চিমে সরে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও এখনও পর্যন্ত এই ঘটনার ওপর বিজ্ঞানসম্মত সিলমোহর পড়েনি।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...