Saturday, April 4, 2026

মাঠে ফিরেই পাঁচ উইকেট, নিজের দুরন্ত পারফরম্যান্স নিয়ে কী বললেন জাড্ডু?

Date:

Share post:

প্রায় পাঁচ মাস পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। আর মাঠে ফিরেই দুরন্ত প্রত‍্যাবর্তন জাড্ডুর। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই নিলেন পাঁচ উইকেট। মাঠে নেমেই নিজের এমন পারফরম্যান্সে উচ্ছসিত জাদেজা। তবে মাঠে ফেরা যে সহজ ছিল না সেকথা জানাতে ভুললেন না জাড্ডু।

এদিন জাদেজা বলেন,” ৫ মাস পর টেস্ট ক্রিকেট খেলা খুব কঠিন। আমি প্রস্তুত ছিলাম এবং আমি এনসিএ-তে আমার ফিটনেস এবং আমার স্কিল বাড়ানোর জন্য কঠিন লড়াই করেছি। আমি প্রথম শ্রেণীর একটি ক্রিকেট ম্যাচ খেলেছি অনেকদিন পর এবং আমি ৪২ ওভার বল করি। সেই ম্যাচই আমাকে এই টেস্ট ম্যাচ খেলার আত্মবিশ্বাস যোগায়। আমি যখন বেঙ্গালুরুর এনসিএ তে ছিলাম আমি আমার বোলিংয়ের উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করছিলাম। আমি প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বল করতাম এবং এটাই আমাকে খুব সাহায্য করেছে। আমি আমার ছন্দের উপর কাজ করছিলাম কারণ আমি জানতাম আমাকে টেস্ট ম্যাচ খেলতে হবে এবং আমাকে অনেকক্ষণ ধরে বল করতে হবে।”

অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট। নিজের এই পারফরম্যান্স নিয়ে জাড্ডু বলেন,” উইকেটে কোনো বাউন্স ছিল না। আমি উইকেট বরাবর বল করছিলাম। কিছু বল ঘুরছিল কিছু সোজা যাচ্ছিল। একজন বাঁহাতি স্পিনার হিসাবে আপনি যদি স্টাম্প অথবা কট বিহাইন্ড উইকেট পান তাহলে আপনি সব সময় বলকে ধন্যবাদ জানান। টেস্ট ক্রিকেটে আপনি যে উইকেটই পাবেন তাতেই আপনাকে খুশি হতে হবে।”

আরও পড়ুন:সন্তোষ ট্রফির নকআউট পর্বে জন‍্য ঘোষণা বাংলা দল

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...