Wednesday, June 17, 2026

“পঞ্চায়েত ভোটে কাঁচা মাংস ঝলসে শিক কাবাব তৈরি করবে ছেলেরা”, মদনের মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

ফের তৃণমূল নেতা মদন মিত্রের মন্তব্য ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। নিজের বিধানসভা এলাকা কামারহাটি খাদ্য উৎসবে যোগ দিয়ে মদন মিত্র বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় এবারে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকছে শিক কাবাব। কাঁচা মাংস ঝলসে মধু, ঘি, মাখন দিয়ে লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে শিক কাবাব তৈরি হবে।”

আরও পড়ুন:বেকসুর খালাস পাওয়ার পর পঞ্চায়েত ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রতর

এখানেই শেষ নয়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে কামারহাটির বিধায়কের আরও দাবি, ”পঞ্চায়েতে এক-দু’ ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, ৬-৭ গোল এমনিই হয়ে যাবে!” বিরোধীদের উদ্দেশ্যে মদনের এমন কটাক্ষের পরই বিতর্ক দানা বাঁধে।

ঠিক কী বলেছিলেন মদন মিত্র? তৃণমূল নেতার কথায়, “সামনে পঞ্চায়েত নির্বাচন। এই আইটেমটার নাম হচ্ছে শিক কাবাব। এখন আমাদের ছেলেরা সারাবছর খাটবে, কিছু হবে না, তা তো হয় না। তাই শিক কাবাবটা একটু শিখে রাখছি। কারণ পঞ্চায়েত নির্বাচনে শিকটাও কাজে লাগবে। আর কাবাবটাও কাজে লাগবে। বিরোধীরা খেতে চাইলে আমরা তো অত অসভ্য নই, শিকটা দিতে পারব না। তবে কাবাবটা খাইয়ে দেব। কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে। সেটাতে বাটার পড়বে, মধু পড়বে, ঘি পড়বে। দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে তারপর বিটনুন আর লঙ্কা।” বিরোধীদের অভিযোগ এমন মন্তব্য করে পঞ্চায়েতের আগে সন্ত্রাসে উস্কানি দিতে চাইছেন মদন মিত্র। যদিও তৃণমূলের তরফে কামারহাটির বিধায়কের এমন মন্তব্যকে একেবারেই গুরুত্ব দেওয়া হচ্ছে না।

 

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...