Wednesday, June 17, 2026

স্তব্ধ টুইটার এবং ফেসবুক! সমস্যায় গ্রাহকরা

Date:

Share post:

বিশ্বজুড়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল টুইটার এবং ফেসবুক। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একাংশও অসুবিধার কাজে জানিয়েছেন। তবে ভারতে এই সমস্যা দেখা যায়নি। মূলত আমেরিকা, কানাডার মতো কিছু দেশেই এই পরিষেবা-বিভ্রাট ঘটে।

আরও পড়ুন:Tweeter: বন্ধ হল টুইটারের ব্লু টিক, বিভ্রান্তি তৈরির অভিযোগ গ্রাহকদের

টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন সমাজমাধ্যমে লেখেন, তাঁরা নতুন টুইট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। টুইটার ব্যবহার করার পরই নাকি তাঁদের কাছে বার্তা গিয়েছে যে, তাঁরা নির্দিষ্ট সংখ্যক টুইট ইতিমধ্যেই করে ফেলায় নতুন করে আর কোনও টুইট করতে পারবেন না। টুইটার কর্তৃপক্ষের তরফে অবশ্য সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে।

ফেসবুক এবং ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা গিয়েছে। তবে গত কয়েক মাসে এধরণের সমস্যা যেন লেগেই রয়েছে।প্রায় ১২ হাজার ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন যে, তাঁরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। পরিষেবায় বিভ্রাট ঘটার অভিযোগ জানিয়েছেন প্রায় ৭ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীও। টুইটার, ফেসবুক প্রভৃতি সংস্থা থেকে ব্যাপক ছাঁটাইয়ের কারণে পরিষেবায় ব্যাপক ঘাটতি থেকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।

 

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...