Saturday, May 9, 2026

আদানি ইস্যুতে সংসদে ‘নীরব’ মোদি, ‘গান্ধী’ পদবি নিয়ে খোঁচা কংগ্রেসকে

Date:

Share post:

আদানি ইস্যুতে(Adani) বিরোধীদের বিক্ষভে উত্তাল সংসদ(Parliament)। সরকারের কাছে আদানিকাণ্ডে সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবি জানানো হলেও সরকার এনিয়ে কোনও উচ্চবাচ্য করতে নারাজ। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে আদানি ইস্যু সম্পূর্ণরুপে এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্যদিকে, নাম না করে রাহুল সোনিয়াদের গান্ধী পদবি নিয়ে কটাক্ষও করতে দেখা যায় তাঁকে। পাশাপাশি মোদির ভাষণের সময় ব্যাপক বিক্ষোভ শুরু করে বিরোধীরা।

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের তুমুল বিক্ষোভ দেখাতে দেখা যায়। “মোদি-আদানি ভাই ভাই” স্লোগান ওঠে রাজ্যসভায় (Rajya Sabha)। বিরোধীরা চেঁচাতে থাকেন, “পিএম মোদি কুছ তো বোলো।” এই আবহে বলতে উঠে প্রধানমন্ত্রী সুর চড়ান বিরোধীদের বিরুদ্ধে। গান্ধীদের নাম না করেই খোঁচা দিয়ে তিনি বলেন, “হিসেব করে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি সরকারি প্রকল্পের নামের সঙ্গে নেহরু জড়িয়ে রয়েছে। ৬০০টি সরকারি প্রকল্পের নাম নেহরুর নামে রাখা হয়েছে। আমি তো বুঝতে পারি না, তাঁর পরিবারের বর্তমান প্রজন্ম এই নেহরু পদবি কেন ব্যবহার করতে ভয় পান কেন? নেহরু পদবি ব্যবহার করতে কিসের লজ্জা এঁদের?”

এর পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, “ওঁরা বলতেন, গরিবি হঠাও, কিন্তু চার দশক ধরে তাঁরা কিছুই করেননি। কিন্তু আমরা সাধারণ মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছিল। দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে। আপনারা যত কাদা ছুড়বেন, ততই আরও বেশি করে পদ্মফুল ফুটবে।” তবে এত বিতর্ক সত্ত্বেও আদানি ইস্যুতে কিন্তু কোনও বিবৃতি দেননি মোদি। বুধবারও তিনি ভাষণ দিয়েছিলেন। দু’দিন মিলিয়ে প্রায় ২ ঘণ্টার বেশি সময় ভাষণ দিলেও ওই বিতর্কে একেবারেই টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...