Thursday, April 9, 2026

আদানির সম্পত্তি নিলামে বেচে দিক মোদি, দাবি খোদ বিজেপি সাংসদের

Date:

Share post:

স্বচ্ছ্বতার স্বার্থে আদানিদের সব সম্পত্তি কেন্দ্রের অধিগ্রহণ করা উচিত। তারপর সেটা নিলামে তুলে বেচে দিক মোদি সরকার। আদানি ইস্যুতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে এমন মন্তব্য করলেন খোদ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

আরও পড়ুন:আআদানি কেলেঙ্কারি নিয়ে মুখে কুলুপ, সংসদে ‘আত্মপ্রশংসায়’ মগ্ন মোদি

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠীর সব সংস্থার শেয়ার মুখ থুবড়ে পড়েছে।
তাদের সর্ববৃহৎ সংস্থা আদানি এন্টারপ্রাইজ তো বটেই, অন্যান্য সংস্থাগুলিরও টালমাটাল অবস্থা। এতটাই সঙ্কটে আদানিরা যে একসময়ের বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পপতি এখন ধনীদের তালিকায় কুড়িজনের মধ্যেও নেই। আদানিদের এই ধসে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরাও।

আদানি ইস্যুতে সংসদে রীতিমতো ঝড় তুলেছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির কাছে কৈফিয়তের চান, প্রধানমন্ত্রীর সফরের পরই কেন আদানি সব দেশে গিয়ে ব্যবসার বরাত পান? সব মিলিয়ে আদানি ইস্যুতে কিছুটা হলেও ব্যাকফুটে কেন্দ্র। এই পরিস্থিতিতে সুব্রহ্মণ্যম স্বামী বলছেন, বিজেপির উচিত আদানিদের সব সম্পত্তি অধিগ্রহণ করা। নিলামে সেই সব সম্পত্তি বেচে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের হাতে তুলে দেওয়া। বিজেপির স্বচ্ছতার জন্যই এটা করা উচিত প্রধানমন্ত্রীর, এমনটাই মনে করেন সুব্রহ্মণ্যম স্বামী।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...