Friday, June 26, 2026

মাত্র ৩দিনের ব্যবধানে, ফের প্রচারে ঝড় তুলতে ত্রিপুরায় জোড়া সভা অভিষেকের

Date:

Share post:

মাঝে মাত্র ৩দিনের ব্যবধান। ফের ত্রিপুরায় (Tripura) নির্বাচনী প্রচারে (Election Campaign) ঝড় তুলতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ত্রিপুরার কমলপুর এবং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের জনসভায় উপস্থিত থাকবেন তিনি। দুপুর ১টায় তাঁর প্রথম জনসভা। আর বেলা তিনটেয় দ্বিতীয় জনসভা।

শুক্রবার প্রথমে কমলপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী সুমন দে’র (Suman Dey) সমর্থনে প্রথম জনসভাটি করবেন অভিষেক। যেখানে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের (Manoj Kanti Dev) বিরুদ্ধে লড়ছেন সুমন দে। পরের সভাটি করবেন কদমতলা কুর্তি আসনে তৃণমূল প্রার্থী আবদুল হাসেমের (Abdul Hasem) সমর্থনে।

এর আগে গত সোমবার দু’দিনের ত্রিপুরা সফরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর সঙ্গী হয়েছিলেন অভিষেক। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে আগরতলায় ঐতিহাসিক পদযাত্রা করেছিলেন সুপ্রিমো এবং অভিষেক। তারপর জনসভাতেও অংশ নিয়েছিলেন তাঁরা। অভিষেক আগেই জানিয়ে ছিলেন ত্রিপুরা বিধানসভা ভোটে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।

 

 

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...