Saturday, June 20, 2026

৭০০ বছর পরে হুগলির ত্রিবেণী সঙ্গমে ঐতিহাসিক মেলা

Date:

Share post:

দীর্ঘ ৭০৩ বছর পরে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে হুগলির (Hoogli) ত্রিবেণী সঙ্গম। ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি সেখানে হবে কুম্ভমেলা। প্রশাসনিক ক্ষেত্রে তৎপরতা শুরু হয়েছে। এলাকা পরিকাঠামোর উন্নয়নের কাজ চলছে।

বহু যুগ আগে গঙ্গাসাগর থেকে হেঁটে ফেরার পথে সাধু-সন্তরা এই ত্রিবেণী সঙ্গমে আসতেন। এখানে তাঁরা থাকার সময় ত্রিবেণী কুম্ভে অংশ নিতেন। কিন্তু না না কারণে ওই মেলা বন্ধ হয়ে যায়। ত্রিবেণী সঙ্গম দিয়ে এরপর বয়ে গিয়েছে বহু জল। গত বছর থেকে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি মেলার উদ্যোগ নেয়। দেশের চার জায়গায় কুম্ভমেলা অনুষ্ঠিত হয় সেগুলি হল- নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ এবং হরিদ্বার। ১২ বছর অন্তর হয় কুম্ভমেলা। গত বছর থেকে পঞ্চম স্থান হিসেবে হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। মুক্ত বেণী যমুনার মিলনস্থল খুবই গুরুত্বপূর্ণ। এখানকার মূলত তিনটি ঘাটে স্নান-পর্ব চলবে। একটা ত্রিবেণীর মূল ঘাট বা শ্মশানঘাট যা নেতা ধোপাণীর ঘাট হিসেবে পরিচিত।

ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পক্ষ থেকে বলা হয়, ১২-১৩ ১৪ ফেব্রুয়ারি এই ঘাটগুলিতে স্নান পর্ব অনুষ্ঠিত হবে। তবে শাহি স্নান হবে ১৩ ফেব্রুয়ার মাঘী সংক্রান্তির দিন বাংলার ২৯ মাঘ ১৪২৯, ওইদিন সকাল নটার পর প্রথমে কুম্ভে আগত সন্ন্যাসীরা স্নান-পর্ব সারবেন তারপর লক্ষ লক্ষ পূর্ণার্থীরা ত্রিবেদীর মহাসঙ্গমে স্নান করবেন। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর এখানে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেছিলেন। তবে এ বছর ব্যাপক প্রচারের ফলে আশা করা যায় বেশ কয়েক হাজার সাধুসন্ত এবং লক্ষাধিক পুণ্যার্থী মানুষ এখানে আসবেন তাদের মধ্যে নাগা সন্ন্যাসীরাও আছেন। স্থানীয় শিবপুর মাঠ সহ আরো দুটি মাঠে আগত সন্ন্যাসীদের যোগ্যস্থল করা হচ্ছে।

এদিকে এই কুম্ভমেলাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। রাস্তাঘাটগুলি স্থানীয় পুর প্রশাসনের পক্ষ থেকে মেরামত করা হচ্ছে ঘাটগুলিকেও পরিষ্কার এবং মেরামত করে আলোর বন্দোবস্ত করা হয়েছে। আগত পূর্ণার্থী মানুষদের জন্য বন্দোবস্ত করার চেয়ে বায়ো টয়লেটের। স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত (Tapan Dasgupta) কুম্ভ যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে।

 

 

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...