Monday, April 6, 2026

উচ্চ মাধ্যমিকের তুলনায় মাধ্যমিকে পরীক্ষার্থী কমায় সমীক্ষার নির্দেশ পর্ষদের : ব্রাত্য বসু

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছরই বেড়ে থাকে। কিন্তু এবার তার ব্যতিক্রমী ছবি। এবছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। পরিসংখ্যান বলছে, উচ্চমাধ্যমিকের থেকে ৫০ থেকে ৬০ হাজার পরীক্ষার্থী কমে গিয়েছে।

কিন্তু কেন এরকম হল? তা নিয়ে সমীক্ষা করা শুরু করছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই শিক্ষাসচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের একদফা বৈঠক হয়ে গিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, বিষয়টি নজরে এসেছে। পর্ষদকে বলেছি। সমীক্ষা করে রিপোর্ট পেশ করতে।

তবে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমার আপাতভাবে কয়েকটি কারণ উঠে এসেছে। তা হল অতিমারির জন্য মাধ্যমিকে প্রায় প্রত্যেকেই পাশ করে গিয়েছিলেন। অকৃতকার্য কার্যত ছিলই না। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও তাই হয়েছিল। স্বভাবতই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এছাড়া মাধ্যমিক পাশ করে বহু ছাত্রছাত্রী কারিগরি শিক্ষা পাঠ্যক্রমে ভর্তি হয়েছে।

আরও পড়ুন- আদানি গোষ্ঠী স্পনসর, সাহিত্য পুরস্কারে ‘না’ তামিল কবির

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...