Friday, June 26, 2026

আদানি গোষ্ঠী স্পনসর, সাহিত্য পুরস্কারে ‘না’ তামিল কবির

Date:

Share post:

পুরস্কারের স্পনসর আদানি গোষ্ঠী(Adani Group)। যার জেরেই সাহিত্য পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর(Tamilnadu) এক দলিত মহিলা কবি। এক ইংরেজি সংবাদপত্রের তরফে সাহিত্যে অবদানের জন্য কবি সাহিত্যিকদের জন্য এক পুরস্কারের আয়োজন করা হয়। যেখানে সারা দেশ থেকে ১২ জন মনোনিত করা হয়। এই পুরস্কার তালিকায় নাম ছিল তামিল কবি সুকিরথারানিও। প্রথমে তিনি পুরস্কার নিতে সম্মতি জানালেও পরে তিনি জানতে পারেন পুরস্কারটি ‘স্পনসর’ করছে আদানি গোষ্ঠী। এরপরই আদানির টাকায় কেনা পুরস্কার নিতে তিনি অস্বিকার করেন।

এপ্রসঙ্গে কবি সুকিরথারানি সংবাদমাধ্যমকে জানান, “আমি যে দর্শনে বিশ্বাস করি এবং যে দর্শন জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তারই বিরুদ্ধাচরণ করা হবে।” তিনি আরও বলেন, “পুরস্কার নেওয়ার এক দিন আগেই আমি খবর পেলাম যে, এটির স্পনসর আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর টাকায় কেনা পুরস্কার নিয়ে আমি খুশি হতে পারতাম না। আমি আমার লেখায় যে দর্শন, আদর্শ এবং রাজনীতির কথা বলি, তার সঙ্গে ওটা যায় না।”

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি হোটেলে প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সুকিরথারানি। একই সঙ্গে একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, অনেক পরে তিনি জেনেছিলেন যে ‘দেবী’ নামক এই পুরস্কারটির স্পনসর আদানি। খবর পাওয়ামাত্রই তিনি পুরস্কার নেওয়ায় তাঁর অপারগতার কথা জানিয়ে দেন। এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তামিল ভাষায় একটি ফেসবুক পোস্টও করেন তিনি।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...