Friday, April 3, 2026

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত মেসিদের হেডস‍্যার

Date:

Share post:

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত হলেন আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তি এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ারদিওলা। সম্প্রতি অনলাইন ভোটের মাধ্যমে মনোনীত হয়েছেন এই তিন কোচ। এই তিন কোচকে মনোনীত করেছে একটি বিশেষ নির্বাচনী প্যানেল। যার মধ্যে রয়েছে জাতীয় দলের কোচ ও অধিনায়ক, নির্বাচিত কিছু মিডিয়া ও সমর্থক।

আগামি ২৭ ফেব্রুয়ারি আয়োজিত হতে চলেছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মনে করা হচ্ছে বর্ষসেরার তকমা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন স্কালোনি। কারণ ২০১৪ ও ২০১৮ সালে এই ফিফা বর্ষসেরা খেতাব পেয়েছিলেন দুই বিশ্বজয়ী কোচ জোয়াকিম লো ও দিদিয়ের দেশঁ। সম্প্রতি ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা, যার কোচ স্কালোনি।

এদিকে গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিয়েছিলেন কার্লো আনসেলোত্তি। ওপর দিকে ম্যান সিটিকে প্রিমিয়ার লিগ খেতাব জিতিয়েছেন পেপ গুয়ারদিওলা। এখন দেখার আসল বাজি কে জেতেন। কার ঝুলিতে আসে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার।

আরও পড়ুন:নাগপুরে দুরন্ত রোহিত, দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান হিটম‍্যানের

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...