Wednesday, May 13, 2026

মহাকাশ গবেষণার ইতিহাসে নয়া রেকর্ড! SSLV-D2-র সফল উৎক্ষেপণ ইসরোর

Date:

Share post:

ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ফের নয়া রেকর্ড গড়ল ইসরো। শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর তৈরি ছোট মহাকাশযান SSLV-D2। পাশাপাশি এদিন একই সঙ্গে লঞ্চ করানো হল ৩টি উপগ্রহ। এবার সবচেয়ে ছোট মহাকাশযান SSLV-D2 উৎক্ষেপণ করল তাঁরা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

SSLV-D2 যে তিনটি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে তার মধ্যে রয়েছে আমেরিকার সংস্থার Janus-1, চেন্নাইয়ের স্পেশ স্টার্টআপ স্পেসকিডজ স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ইসরোর স্যাটেলাইট EOS-07। শুক্রবার সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ নতুন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ওই তিনটি স্যাটেলাইটকে ৪৫০ কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। SSLV-D2 নির্মাণের জন্য খুবই কম অর্থ খরচ করা হয়েছে। সেই সঙ্গে এই রকেট একাধিক উপগ্রহকে খুব সহজেই কক্ষপথে স্থাপন করতে সক্ষম।

ইসরোর তরফে এদিন জানানো হয়েছে, SSLV-D2 লম্বায় ৩৪ মিটার। ওজন প্রায় ১৭৫ কিলোগ্রাম। উল্লেখ্য, এর আগে গত বছর SSLV-D2 উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই বছর ইসরোর মিশন সফল হয়নি কারণ উৎক্ষেপণের সময় একাধিক সমস্যা দেখা গিয়েছিল। এরপরই সেই সময় উৎক্ষেণ স্থগিত করে দেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তরফে আরও জানানো হয়েছে AzaadiSAT-2 উপগ্রহটি তৈরি করেছে ৭৫ জন ভারতীয় ছাত্র। তাপমাত্রা ও রিসেট গণনার মতো বিভিন্ন স্বাস্থ্য ডেটা পরিমাপ করবে উপগ্রহটি।

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...