Tuesday, March 31, 2026

High Court: ঝালদা পুরসভার চেয়ারম্যান শীলাই, ৩০ জুন পর্যন্ত সামলাবেন দায়িত্ব

Date:

Share post:

ডিভিশন বেঞ্চের (Division Bench) পর এবার সিঙ্গল বেঞ্চেও (Single Bench) বহাল থাকল একই রায়। আগামী ৩০ জুন পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে থাকবেন শীলা চট্টোপাধ্যায়ই (Shila Chatterjee)। শুক্রবার সিঙ্গল বেঞ্চের তরফে এমনই নির্দেশ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। পাশাপাশি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সুদীপ কর্মকারকে (Sudip Karmakar) বহাল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের উপরেও ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ বৃহস্পতিবারই দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Divison Bench)। মূল মামলা সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়। আর শুক্রবার সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি ঝালদার মহকুমা শাসক শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ খারিজ করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তেও এবার স্থগিতাদেশ জারি থাকবে বলে এদিন সাফ জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। একইসঙ্গে সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান করার সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকেই পুরসভা চালাতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাই বৃহস্পতিবারই সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...