Saturday, June 20, 2026

জাদেজা-অক্ষরের ব‍্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৭ উইকেট হারিয়ে ৩২১

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ভারতীয় ব‍্যাটারদের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৭ উইকেট হারিয়ে ৩২১। দিনের শেষে ১৪৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প‍্যাটেল। ৬৬ রানে অপরাজিত জাদেজা। ৫২ রানে অপরাজিত অক্ষর। ভারতের হয়ে ১২০ রান রোহিত শর্মার।

প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৭৭ রানে। জবাবে ব‍্যাট করতে নেমে ২০ রানেই আউট হয়ে যান কে এল রাহুল। দ্বিতীয় দিনে রোহিত শর্মা এবং রবীচন্দ্রন অশ্বিন শুরু করেন। তবে মাত্র ২৩ রানেই আউট হয়ে যান অশ্বিন। এরপর পরপর উইকেট হারাতে থাকে ভারত। ৭ রানে আউট হন চেতেশ্বর পুজারা। রান পাননি বিরাট কোহলিও। ১২ রানে আউট হন তিনি। টেস্টে অভিষেক হওয়া সূর্যকুমার যাদবও ব‍্যাট হাতে কামাল দেখাতে পারেননি। মাত্র ৮ রান করেন তিনি। রোহিতকে যোগ‍্য সঙ্গত দেন সেই রবীন্দ্র জাদেজা। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব‍্যাট হাতেও কামাল দেখান জাড্ডু। ১২০ রান করেন রোহিত। টেস্টে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার শ্রীকর ভরত করেন ৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন টড মারফি। একটি করে উইকেট নেন প‍্যাট কামিন্স এবং নাথান লিওন।

আরও পড়ুন:ফিফা বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত মেসিদের হেডস‍্যার

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...