Thursday, June 25, 2026

টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট দাম ১৭ লক্ষ টাকা, সোশ্যাল মিডিয়ায় আইসিসিকে একহাত ললিত মোদির

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন থেকে বিশ্বকাপের আসর শুরু করতে চলেছে ভারতীয় দল। আর ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ৯ জুন ভারতের মুখোমুখি পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীরা। আর জানা এই ম্যাচের টিকিটের দাম নাকি ২০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা ১৭ লক্ষ টাকা। আর নিয়ে আইসিসির ক্ষোভ উগরে দিলেন আইপিএল-এর প্রাক্তন কর্তা ললিত মোদি।

ললিত মোদি এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”আইসিসি ডায়মন্ড ক্লাবের জন্য ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা) ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি করছে, এটা জেনে আমি বিস্মিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা বিশ্বকাপ আসলে খেলাটার প্রসার এবং ভক্ত-অনুরাগীদের আকৃষ্ট করা। লাভ করার জন্য নয়।টিকিট বিক্রি করে লাভ করার জন্য প্রতিযোগিতা করা হচ্ছে না।“ আইসিসি অনুযায়ী, ভারত-পাক ম্যাচের টিকিটের দাম তিনশো ডলার থেকে ১০ হাজার ডলার।

ভারত বিশ্বকাপের অভিযান শুরু করছে ৫ জুন। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন ভারত-পাক ম্যাচ। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।

আরও পড়ুন- ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছিল আইপিএল-এর এই দলের কোচের কাছে

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...