Tuesday, June 23, 2026

তারকা মিডফিল্ডারকে ছাড়ছে মোহনবাগান, কিয়ান এবার চেন্নাইয়ানে : সূত্র

Date:

Share post:

শেষ হয়েছে ২০২৩-২৪ মরশুম। ইতিমধ্যে আসন্ন মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে সব দল। আর এবার জানা যাচ্ছে, মোহনবাগানের তারকা মিডফিল্ডার হুগো বৌমোসকে প্রস্তাব দিল ওড়িশা এফসি । গত মরশুমে দলে থাকলেও জনি কাউকো দলের সঙ্গে যোগ দেওয়ার পর হুগোকে আনরেজিস্টার করার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট।

মনে করা হয়েছিল, সামনেই এএফসি কাপের ম্যাচ। সেই কারণে মোহনবাগান তাঁকে রেখে দিতে পারে। পাশাপাশি তাঁর সঙ্গে চুক্তিও রয়েছে সবুজ-মেরুন ক্লাবের। আর এর মধ্যেই নতুন মরশুমের দল গড়তে নেমে ভরসাযোগ্য মিডফিল্ডারকে সই করাতে চাইছে ওড়িশা এফসি। গত মরশুমে যদিও খুব বেশি ভাল খেলতে পারেননি হুগো। পাশাপাশি সুপার কাপেও দলকে ভরসা দিতে পারেননি তিনি। সেই কারণে আন্তনিও লোপেজ হাবাস আসার পর তাঁকে সরে যেতে হয়। ফরাসি এই মিডফিল্ডারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে সবুজ-মেরুনের তবে ওড়িশা এফসি তাঁকে নিতে চাইলে অল্প ট্রান্সফার ফিতে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এর আগে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার হয়েও খেলেছেন তিনি।

এদিকে হামতে এবং কিয়ান নাসিরিকে ছেড়ে দিল মোহনবাগান। জানা যাচ্ছে, চেন্নাইয়ান এফসিতে যোগ দিতে চলেছেন কিয়ান। এই মরসুমে সেভাবে খেলার সুযোগ পাননি কিয়ান । আর তাই চেন্নাইয়ান এফসিতে সই করতে চলেছেন তরুণ স্ট্রাইকার। মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছেন কিয়ান।

গত মরসুমেও দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান। শুরুতে ডুরান্ড কাপ জেতার পর, সুপার কাপ জিততে না পারলেও আইএসএল লিগ শিল্ড জিতে নেয় হাবাসের দল। তবে আইএসএল ফাইনাল জেতা হয়নি তাদের। এবার এএফসি কাপেও খেলবে তারা। সেখানে ভারতের মান রাখার দায়িত্ব সবুজ-মেরুনের।

আরও পড়ুন- রাজস্থানের কাছে ম্যাচ হারতেই লজ্জার নজির গড়ল আরসিবি

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...