Saturday, June 13, 2026

‘মধ্যরাতের কাহিনী’তেই লুকিয়ে সৌমিত্রর চরিত্র, এবার ফোঁ*স সুজাতার !

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদের (Divorce)মামলা চলছে আদালতে, তার মাঝেই বারবার শিরোনামে সৌমিত্র খান (Soumitra Khan)এবং সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সম্পর্কের নানা কাহিনী। সংসদের অধিবেশনে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানকে সঠিক জবাব দিয়েছেন সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেই জানালেন সুজাতা। তাঁর পাশাপাশি তিনি ফাঁস করলেন মাঝরাতের কাহিনী। কীভাবে নিজের স্বামীর কাছে অত্যা*চারিত হয়ে মধ্যরাতে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে, এবার সবার সামনে সেই কথাই জানালেন সুজাতা।

বহুদিন ধরেই সৌমিত্র – সুজাতার ব্যক্তিগত জীবন রাজনীতির চর্চায় উঠে এসেছে। এরমাঝে বিতর্ক বাড়ল যখন বৃহস্পতিবার লোকসভার অধিবেশনে সৌগত রায় সৌমিত্রের উদ্দ্যেশে বলেন, “তোমার মাথার ঠিক নেই। বৌ পালিয়ে যাওয়ায় তুমি পাগল হয়ে গিয়েছ।” আসলে সৌগত রায় বক্তব্য পেশ করার সময় পাশ থেকে নানা টিপ্পনি করতে দেখা গেছে সৌমিত্রকে। বিরক্ত হয়ে এমন মন্তব্য করেন সৌগত রায়। এরপরেই সুজাতা বলেন যে, সৌমিত্র সুস্থ নন। তাঁকে মানসিক বিকারগ্রস্ত বলে কটাক্ষ করেন সুজাতা। দাম্পত্যে কীভাবে অত্যা*চার সহ্য করতে হয়েছে তাঁকে সেই সবকিছু সংবাদমাধ্যমের সামনে ফাঁস করলেন তিনি। সুজাতা জানান, সম্পর্কের মর্যাদা রক্ষার খাতিরে এতদিন মুখ বুজে সব সহ্য করেছেন। নানাভাবে অত্যা*চারিত হতে হয়েছে তাঁকে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে মধ্যরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে, বলেই বিস্ফো*রক মন্তব্য সুজাতার।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...