Saturday, April 4, 2026

ব্রিজ-ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য নৈহাটি শাখার একাধিক ট্রেন বাতিল

Date:

Share post:

ব্রিজ ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের(Sealdha Divition) দমদম-নৈহাটি(Dumdum Naihati) শাখায় একাধিক ট্রেন(Train) বাতিল করা হল। শনিবার রাত ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৮ পর্যন্ত মোট ২২ ঘণ্টা দমদম-নৈহাটির ট্রেন বাতিল ও নিয়ন্ত্রিত থাকবে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শনিবার দমদম-নৈহাটি সেকশনে ৬ টি এবং আগামীকাল রবিবার ওই সেকশনে ১৮৯ টির মধ্যে ৩৬ টি লোকাল ট্রেন বাতিল রয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।

উল্লেখ্য, বর্ধমান স্টেশনের কাছে পুরনো রেলওয়ে ওভারব্রিজ ভাঙার কাজের কারণে অসংখ্য লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল হাওড়া বর্ধমান শাখায়। এবার শিয়ালদহ শাখায়ও বাতিল করা হল অসংখ্য লোকাল ট্রেন। সপ্তাহের ছুটির দিনে হওয়ায় যাত্রী ভোগান্তির পরিমাণ কম হলেও সমস্যার মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...