Tuesday, June 23, 2026

পঞ্চায়েতের আগে ‘ছন্নছাড়া’ বিজেপিকে অক্সিজেন জোগাতে শহরে নাড্ডা

Date:

Share post:

ঝটিকা সফরে রাজ্যে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পা রাখলেন বিজেপি সভাপতি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি(BJP) সভাপতি সুকান্ত মজুমদারসহ(Sukanta Majumdar) অন্যান্য নেতারা। জানা গিয়েছে, আগামীকাল রাজ্যে দুই কর্মসূচি রয়েছে নাড্ডার। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ছন্নছাড়া’ বিজেপির ক্লাস নেবেন তিনি। রাজ্য নেতাদের কোথায় কী সমস্যা হচ্ছে তা জানতে দফায় দফায় বৈঠক করার কথা রয়েছে তাঁর।

কলকাতায় পা রাখার পর শনিবার রাতে নিউটাউনের হোটেলেই বঙ্গ নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করেন নাড্ডা। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার কৌশল নিয়েও আলোচনা হয় রাজ্য নেতৃত্বের সঙ্গে। পাশাপাশি রাজ্য নেতৃত্বের মধ্যে যে গোষ্ঠী কোন্দল চলতে তা অবিলম্বে মিটিয়ে ফেলার কড়া নির্দেশ দেন তিনি। বিজেপির তরফে জানা গিয়েছে, রবিবার রাজ্যে দুই কর্মসূচি রয়েছে নাড্ডার। প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং পরে পূর্ব মেদিনীপুরের কাঁথির রামনগরে জনসভা করবেন তিনি।

ঘরোয়া কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব, বুথ কমিটি সম্পূর্ণ না হওয়া নিয়ে এর আগে একাধিকবার কড়া নির্দেশ দিয়েছেন দিল্লির নেতৃত্ব। এবারের রাজ্য সফরে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেবেন তিনি। পাশাপাশি জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গেও আলাদা করে বৈঠক করার কথা রয়েছে নাড্ডার। পাশাপাশি দলে ভাঙন ঠেকানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কী কৌশল নেওয়া হবে, সে ব্যাপারেও বঙ্গ বিজেপি নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...