Saturday, June 20, 2026

রঞ্জি ট্রফির সেমিফাইনালে চতুর্থ দিনে দাপট বাংলার, মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

রঞ্জি ট্রফির ফাইনালে যাওয়া বাংলার কাছে এখন সময়ের অপেক্ষা। রঞ্জি ট্রফির সেমিফাইনালে চতুর্থ দিনে দাপট বাংলার। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৯ বঙ্গ ব্রিগেডের। মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানে এগিয়ে মনোজ তিওয়াড়ির দল। ক্রিজে রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক এবং ঈশান পোড়েল। ৬০ রানে অপরাজিত প্রদীপ্ত। ঈশান ১ রানে অপরাজিত।

প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসেও ব‍্যাট হাতে দাপট দেখান অনুষ্টুপ মজুমদার। ৮০ রান করেন তিনি। অধিনায়ক মনোজ তিওয়াড়ি করেন ১৫ রান। শাহবাজ আহমেদ করেন ২৯ রান। মধ‍্যপ্রদেশের হয়ে ৬ উইকেট নেন সারাংশ জৈন। ৩ উইকেট নেন কুমার কার্তিকে।

চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে বাংলা। বলা ভালো গতবারের সেমিফাইনালের বদলা নিচ্ছে বাংলার ছেলেরা। বাংলার ছেলেরা গতবার সেমিফাইনালে হেরে ঘরে ফিরেছিলেন। আর এবার তারই বদলা নিচ্ছে লক্ষ্মীরতন শুক্লার দল।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে কী বললেন রোহিত?

 

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...