Saturday, June 20, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে কী বললেন রোহিত?

Date:

Share post:

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। এক ইনিংস সহ ১৩২ রানে জয় পায় ভারতীয় দল। আর এই জয়ের উচ্ছসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলের ভালো খেলার রহস্য সামনে আনলেন তিনি।

এদিন ম‍্যাচ শেষে রোহিত বলেন,” সিরিজ গুরুত্বপূর্ণ উপায়ে আমরা শুরু করলাম। খুশি যে দলের হয়ে আমি পারফর্ম করতে পেরেছি। দুর্ভাগ্যজনক ভাবে আমি গত কয়েক টেস্ট খেলতে পারিনি, তবে ফিরে আসতে পেরে ভাল লাগছে। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর, আমি কেবল দুটি টেস্ট খেলতে পেরেছি। ইংল্যান্ডে কোভিড হয়, দক্ষিণ আফ্রিকা সফর মিস করি, বাংলাদেশে চোট পাই। ফলে এই সিরিজের জন্য তৈরি ছিলাম। আজকে আমাদের দলের সবাই সবার সেরা পারফরম্যান্স দিয়েছে।”

এখানেই না থেমে রোহিত আরও বলেন,” গত কয়েক বছরে, ভারতে যে ধরণের পিচে আমরা খেলেছি, আমাদের রান করার জন্য বিভিন্ন পরিকল্পনা কাজে লাগাতে হবে। আমি মুম্বইয়ে এমন অনেক পিচে খেলেছি যেখানে বল ঘোরে। পা ব্যবহার করতে হবে। বোলারদের উপর চাপ রাখতে হবে আলাদা কিছু করে। আর আপনার সুবিধা যেটি, সে পা ব্যবহার করে হোক, সুইপ মেরে, রিভার্স সুইপ মেরে – সেটি আলাদা হতে হবে।”

বোলারদের প্রশংসা করে রোহিত বলেন,” সিমারদের প্রথম দুই ওভার আমাদের দারুণ শুরু দেয়। এভাবে খেলা শুরু করাটা, দাপটের সঙ্গে প্রতিপক্ষ সেখানেই চাপে পড়ে যায়। আমরা জানি আমাদের স্পিন বিভাগে দক্ষতা রয়েছে। তবে সিমাররাও এই পিচে ভয়ংকর হয়ে উঠতে পারে।”

আরও পড়ুন:ম‍্যাচ জিতেই শাস্তির মুখে জাদেজা, হাতে মলম লাগানোর কারণে আইসিসির কাছ থেকে শাস্তি পেলেন জাড্ডু

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...