Wednesday, March 4, 2026

Ballygunge Case : টাকা উদ্ধার কাণ্ডে ব্যবসায়ী মনজিত সিং গ্রেওয়ালকে দিল্লিতে তলব ইডির

Date:

Share post:

শহরে গত তিনদিনে একের পর এক টাকার পাহাড় উদ্ধার হয়েছে। শুরুটা হয়েছিল বুধবার থেকে। বালিগঞ্জের এক বেসরকারি নির্মাণ সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার (Money Recovered) করেছে ইডি (ED)। পাশাপাশি বেশকিছু নথি ও একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। এবার ব্যবসায়ী মনজিত সিং গ্রেওয়ালকে (Manjit Singh Grewal) দিল্লিতে তলব ইডির (ED)। আগামী ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার সময় রাজধানীতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হবে তাঁকে।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা কেন রাখা ছিল এবং তারই উৎস কী, তারই সন্ধান করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা যাচ্ছে মনজিত সিং গ্রেওয়ালকে তাঁর এবং পরিবারের বাকিদের সম্পত্তির খতিয়ান নিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি ইনকাম ট্যাক্স-এর নথিও নিয়ে যেতে হবে বলে ব্যবসায়ীকে জানিয়েছে ইডি। গত দশ বছরের ব্যাংকের নথি সমেত হাজিরা দিতে হবে তাঁকে ।প্রয়োজনীয় ডকুমেন্ট না নিয়ে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্কার তরফে ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

 

spot_img

Related articles

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে চড়া সুর ট্রাম্পের গলায়

  মার্কিন যুক্তরাষ্ট্র- ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে ইরানের(Iran) । এই যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার দুনিয়াতেও। আগামী কয়েক মাস...

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...