Thursday, June 18, 2026

Railway Update: খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন!

Date:

Share post:

শনিবারের বারবেলায় সমস্যায় পড়লেন মেদিনীপুর-হাওড়া লোকাল (Medinipur Howrah Local) ট্রেনের যাত্রীরা। সূত্রের খবর দুপুর ১২টা নাগাদ খড়গপুর স্টেশনের (Kharagpur Station) দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয় মেদিনীপুর-হাওড়া লোকাল (Medinipur Howrah Local)। জানা যায়, গিরিময়দান স্টেশন (Giri Maidan Station) ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘ**টনা ঘটে, যার জেরে আত**ঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান।

রেল সূত্রে খবর অফিস টাইমে খড়গপুরের (Kharagpur) কাছে মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন (Train) লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চ**ল্য ছড়িয়ে পড়ে গিরিময়দান স্টেশন সংলগ্ন এলাকায়। বড় কোন দুর্ঘ**টনা না ঘটলেও আত**ঙ্ক ছড়িয়েছে রেল যাত্রীদের মনে। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে লাইনে নেমে পড়েন কিছু যাত্রী। বাকি যাত্রীদের রেলের তরফে নামিয়ে এনে আবার নতুন লোকাল ট্রেনে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রেলের তরফে বলা হয়েছে একটি কামরার দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে গতি কম থাকার দরুণ কোনও বড় দু**র্ঘটনা ঘটেনি। দুপুর ১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ট্রেনটি গিরিময়দান স্টেশন সংলগ্ন এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে।

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...