Thursday, June 18, 2026

বাড়ি ঢুকে ছত্তিশগড়ে বিজেপি নেতাকে গুলি করে খুন মাওবাদীদের

Date:

Share post:

বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে(BJP Leader) গুলি করে খুন করল মাওবাদীরা(Naxal)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের(Chattishgar) নারায়ণপুরে(Narayan)। এই হত্যা প্রসঙ্গে মাওবাদীদের তরফে জানানো হয়েছে, সাবধান করা সত্ত্বেও লৌহ-আকরিক শিল্প নিয়ে প্রচার করছিলেন ওই নেতা। যার জেরেই এই শাস্তি।

ছত্তিশগড় পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তাঁরা নিজেরাই জানায় যে তাঁরা মাওবাদী সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করে তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাগরের। মৃতের পরিবারের দাবি, মোটরবাইকে করে এসেছিল দুজন মাওবাদী। সাগর করে গুলি করে দ্রুত বেরিয়ে যায় তারা। পরিবারের আরও দাবি শুক্রবারের ঘটনার আগে একাধিকবার মাওবাদীদের তরফে খুনের হুমকি দেওয়া হয়েছিল সাগরকে। লৌহ-আকরিক প্ল্যান্ট তৈরি নিয়ে ওই বিজেপি নেতার প্রচার ভালো চোখে দেখেনি মাওবাদীরা। যার জেরেই এই খুন। তবে ছত্তিশগড়ে মাওবাদীদের তৎপরতা এই প্রথমবার নয়, কয়েক দিন আগেই একটি বিয়ে বাড়ি থেকে বিজেপি নেতাকে টেনে এনে খুনের ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। সেখানেও নাম জড়িয়েছে মাওবাদীদের।

Related articles

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...