Thursday, June 18, 2026

প্রেমের মরসুমে ‘প্রেমিকা’ সেজে প্র*তারণা! দাসপুরে পুলিশের জালে যুবক

Date:

Share post:

শহর জুড়ে যেন প্রেমের মরসুম। চারিদিকে লাল হৃদয় আকারের বেলুন। সঙ্গে লাল-গোলাপি গোলাপ। সঙ্গে বিভিন্ন উপহারের মাখামাখি প্রেম। কিন্তু এর মধ্যেও হৃদয় ভেঙে বসেছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (West Medinipur Daspur) প্রেমিক। কারণ, প্রেমের ফাঁদে প্রতারিত হয়ে ৯০ হাজার টাকা খুইয়েছেন তিনি। শুধু আর্থিক প্রতারণাই নয়, আসলে আরও বড় ধোঁকা হয়েছে তাঁর সঙ্গে। যাঁকে প্রেমিকা বলে মন দিয়েছিলেন, তিনি আসলে পুরুষ!

প্রথমে আলাপ স্যোশাল মিডিয়ায় (Social Media)। তারপর ফোন নম্বর দেওয়া-নেওয়া, তার পর চ্যাট আর ফোনালাপ- দুরন্ত গতিতে এগোচ্ছিল দাসপুরের প্রেম। এমনকী, তিনি এতই মশগুল ছিলেন, যে প্রেমিকার চাহিদা মতো দফায় দফায় প্রায় লাখ খানেক টাকা দেন। কিন্তু খটকা লাগে, যখন তিনি প্রেমিকার সঙ্গে কথা বলতেন তখন মহিলার পাশাপাশি পুরুষের কণ্ঠস্বরও শুনতেন।

ওই মহিলাকণ্ঠী জানিয়েছিলেন তাঁর ভাই মেকআপ আর্টিস্ট। সেই টোর দিয়ে ভাইকে ডেকে পাঠান দাসপুরে। সেখানেই চেপে ধরতে আসল তথ্য জানিয়ে দেন সেই মেকআপ আর্টিস্ট। বলেন, নাম বদলে মেয়ের পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলেন তাঁর দাদা। গলার স্বর বদলে ফোনে কথা বলতেন পুরুষদের সঙ্গে। স্থানীয়দের সহায়তায় ধরা পড়ে প্রেমিকারূপী প্রতারক। পুলিশের (Police) হাতে তুলে দেওয়া হয় তাঁকে। সত্যি জানার পরে নিজেকেই দুষছেন যুবক। আরও সতর্ক হলে এভাবে প্রেমের সপ্তাহে হয়ত মন ভাঙত না তাঁর!

Related articles

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...