Friday, June 26, 2026

প্রতীক্ষার অবসান! শীঘ্রই কলকাতায় চালু ড্রোনে হোম ডেলিভারি

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। এখন আর খাবার (Food), ওষুধ (Medicine), মেডিক্যাল রিপোর্ট (Medical Report) সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিস ঘরে বসে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। শুনতে হবে না ট্রাফিক জ্যাম, রাস্তায় দুর্ঘটনা সহ একাধিক বিষয়ে পরিষেবা বিলম্বিত হওয়ার সমস্যার কথা। দীর্ঘদিন ধরে পরীক্ষানিরীক্ষা চললেও অবশেষে কলকাতায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ড্রোনের (Drone) মাধ্যমে হোম ডেলিভারি (Home Delivery)। দেশের বেশ কিছু শহরে আগেভাগেই শুরু হয়েছে ড্রোন মারফৎ হোম ডেলিভারি ব্যবস্থা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কলকাতার (Kolkata) নাম।

সরকারি সূত্রে খবর, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (Air Traffic Control) একটি ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি বেশ কয়েকদিন আগে থেকেই ড্রোন পরিষেবার ট্রায়াল রানও (Trial Run) হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে হাওড়ার কদমতলা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত একটি প্যাথলজিক্যাল ল্যাবের সংগ্রহ করা নমুনা পাঠানো হয়েছে। আর সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরই মিলেছে সবুজ সংকেত। তবে এমন সাফল্যে উচ্ছ্বসিত কলকাতাবাসী।

সড়ক পথে হাওড়ার (Howrah) কদমতলা থেকে সেক্টর ফাইভের (Sector Five) দূরত্ব ২৫ কিলোমিটার। কিন্তু আকাশ পথে অতিক্রম করতে হয় মাত্র ১৫ কিলোমিটার এবং পনেরো মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তবে সড়ক পথে গাড়িতে এই পথ অতিক্রম করতে লাগে এক ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার রিপোর্টও ফিরতি পথে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হয়। তবে কলকাতায় ৬০ মিটার এবং হাওড়ায় ১২০ মিটার ওপর দিয়ে ড্রোন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফোর্ট উইলিয়াম (Fort William), নবান্ন (Nabanna) চত্ত্বর-সহ বেশ কিছু এলাকা নো ফ্লাইয়িং জোন হিসাবে চিহ্নিত করেছে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল। পাশাপাশি কলকাতা বিমান বন্দরে ইতিমধ্যে ড্রোন পরিষেবা পরিচালনার জন্য এটিসি আলাদা একটি সেল তৈরি করেছে।

অন্যদিকে দিল্লির ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও হাওড়ায় আপাতত ১৫টি কেন্দ্রে মোট ১৪ টি রুটে ড্রোন চালু হবে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...