Tuesday, June 23, 2026

চোট সারিয়ে ম‍াঠে ফিরেই ম‍্যাচের সেরা, উচ্ছ্বাসিত জাদেজা

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অজিদের দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনের দুরন্ত বোলিং। প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব‍্যাট হাতে ৭০ রান নেন জাড্ডু। আর এই সুবাদে ম‍্যাচের সেরা হয়েছেন তিনি। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরে এমন পারফরম্যান্স করে উচ্ছ্বসিত জাদেজা। বললেন, অসাধারণ অনুভূতি।

ম‍্যাচের সেরা হয়ে জাড্ডু বলেন,” অসাধারণ অনুভূতি। যখন আপনি ৫ মাস পর ফিরে আসেন এবং নিজের ১০০% দেন, রান করেন উইকেট নেন চমৎকার অনুভুতি হয়। এনসিএ তে কঠোর পরিশ্রম করেছিলাম। এনসিএ এর কর্মী, ফিজিওদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারাও আমাদের সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন। এমনকি রবিবারও। আমি সঠিক জায়গায় বল করার চেষ্টা করছিলাম। বল কখনও স্পিন হচ্ছিল কখনও সোজা যাচ্ছিল আবার বল নেমেও যাচ্ছিল। আমি নিজেকে বলছিলাম উইকেটে বল করতে হবে। যদি তারা ভুল করেন, আমার কাছে সুযোগ চলে আসবে। আমি ব্যাপারটি খুব সহজ রাখতে চেয়েছিলাম। আমার ব্যাটিংয়ে আমি পরিবর্তন করতে চাইনি, ৫-৬-৭ দলের জন্য এগুলি অত্যন্ত গুরুতপূর্ণ পজিশন।”

আরও পড়ুন:রঞ্জি ট্রফির সেমিফাইনালে চতুর্থ দিনে দাপট বাংলার, মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড


 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...