Saturday, April 4, 2026

Jharkhand : পরেশনাথ মন্দিরের দাবি নিয়ে আদিবাসী অভিযানে বিপ**র্যস্ত রেল পরিষেবা !

Date:

Share post:

এমনিতেই উন্নয়নের নামে রেল নিয়ে বি*ভ্রাট আর কাটছে না। তার ওপর আদিবাসী জনজাতির (Tribal Community) বি*ক্ষো*ভের জেরে মালদহ এবং পুরুলিয়ায় রেল অবরোধের জেরে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায় সারনা ধর্মের (Sarna Religion) স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে (Pareshnath Temple) আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়ার দাবি তুলে শনিবার সকাল থেকেই ট্রেন অবরোধ করতে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মালদার আদিনা স্টেশনে (Adina Rail Station) সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে। সপ্তাহের শেষ দিনে ট্রেন বিভ্রাতে নাকাল নিত্যযাত্রীরা। পূর্ব বর্ধমানের বিভিন্ন স্টেশনে রেল অবরোধ চলছে। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন রেল স্টেশনে থমকে গেছে ট্রেনের চাকা । সকাল পৌনে ৭টা থেকে আদ্রা-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশনে চলছে অবরোধ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও রেল পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, মালদা টাউন এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে। টাটানগর-দানাপুর এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল ঘোষণা করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...