Saturday, April 4, 2026

অর্থ দফতরের উদ্যোগ, সরকারি বিভিন্ন দফতরের বকেয়া বিল জমা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

সরকারি বিভিন্ন দফতরের বকেয়া বিল যথা সময়ে ট্রেজারি এবং পে অ্যাকাউন্টস অফিসে যথা সময়ে জমা দিতে অর্থ দফতর নির্দেশ দিয়েছে। আর্থিক বছরের শেষলগ্নে একসঙ্গে সমস্ত বিল জমা পড়ে ওই সব দফতরে যাতে অচলাবস্থা তৈরি না হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। এজন্য সরকারি দফতরের বিভিন্ন খরচের হিসাব জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে আলাদা আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।৩১ মার্চ বিকেল চারটের পর কোনও রকমের বিল জমা নিতে ট্রেজারিগুলিকে নিষেধ করা হয়েছে। অর্থ দফতর জানিয়েছে, বছরের শেষদিকে ফেব্রুয়ারি-মার্চে একসঙ্গে প্রচুর বিল পাঠানো হয়। ফলে ট্রেজারি ও পে অ্যাকাউন্টস অফিসগুলিতে বিলের পাহাড় জমে যায়। তা এড়াতেই নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে বিল পাঠানোর এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন- পঞ্চায়েতের আগে ‘ছন্নছাড়া’ বিজেপিকে অক্সিজেন জোগাতে শহরে নাড্ডা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...