Wednesday, March 25, 2026

পোলবা থানা এলাকায় এবার দুয়ারে পুলিশ

Date:

Share post:

হুগলির (Hoogli) পোলবা থানা এলাকায় এবার দুয়ারে পুলিশ (Police)। মানুষের সমস্যার খোঁজ নিতে পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন মানুষের দরজায়। অনেক সময়েই মানুষ কিছুটা ভয়, কিছুটা কারণে অনেক সমস্যা পুলিশের কাছে বলতে পারেন না। এবার পুলিশ আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনতে পৌঁছে যাচ্ছেন মানুষের দরজায়।

পোলবা থানার অফিসার ইনচার্জ অরূপ মণ্ডলের (Arup Mondal) নেতৃত্বে পোলবা থানার পুলিশ অধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে শুনলেন মানুষের সমস্যার কথা। পুলিশ অধিকারিকরা সামনে পেয়ে মানুষ খুশি মনে জানালেন তাঁদের সমস্যার কথা।

সমস্যা সমাধানের কথাও দিয়েছেন অফিসার ইনচার্জ অরূপ মণ্ডল। পোলবা থানা এলাকার বাসিন্দারা জানান, পুলিশ আধিকারিকদের এভাবে একদম তাঁদের বাড়ির দরজায় পাওয়া যাবে এটা ভাবা যায়নি। তৃণমূল (TMC) সরকারের জন্যই এটা সম্ভব। পুলিশ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন। এতে খুবই খুশি পোলবা থানা এলাকার মানুষ।

আরও পড়ুন:বিত*র্কের মাঝে জমি মিউটেশনের আবেদন অমর্ত্যর, ২০ ফেব্রুয়ারি শুনানির সম্ভাবনা

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...